
নাজমুল হোসাইনের মতে,
এই ৫টা কথা মাথায় রাখতেই হবে
Ownership ছাড়া কিছুই হয় না
চাকরির প্রথম দিন থেকেই মাথায় গেঁথে নিতে হবে — এই কোম্পানিটা আমার। ভাড়ার গাড়িতে যেভাবে আচরণ করি, নিজের গাড়িতে করি না। নিজের বলে মনে করলে সব ঠিক হয়ে যায় — ওভারটাইম, দায়িত্ব, ফোকাস — সবকিছুই।
চাকরি আর ক্যারিয়ার এক জিনিস না
চাকরি হলো একটা কাজ। ক্যারিয়ার হলো আপনার সম্পূর্ণ পথ। অনেকে কাছের বন্ধুর বেতন দেখে সেক্টর পালটে ফেলে, সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট দেখে সিদ্ধান্ত নেয়। এটা মারাত্মক ভুল। নিজে কোথায় যেতে চান — সেটা আগে ঠিক করুন!
স্থিরতা — অনেক বড় একটা স্কিল
বন্ধু বেশি বেতন পাচ্ছে দেখে ঝাঁপ দিয়ে সেটা শুরু করা যাবে না। নতুন ট্রেন্ড দেখে পুরনো পথ ছেড়ে দেয়া যাবে না। কোরআনে যাকে নফসে মুতমাইন্না বলা হয়েছে — শান্ত আত্মা — সেটাই মূল শক্তি!
কমিউনিকেশন, শুধু সুন্দর করে কথা বলা নয়
আমরা মানুষকে নিয়ে কথা বলি, কিন্তু মানুষের সাথে কথা বলি না। বসের সাথে আপডেট শেয়ার করা, ডেডলাইনের আগে সমস্যা জানানো, ভুল হলে নিজে গিয়ে বলা — এটাই কমিউনিকেশন স্কিল!
উপর থেকে না আসলে, সংস্কৃতি তৈরি হয় না
কোম্পানির মালিক বা টপ ম্যানেজমেন্ট যদি নিজে নিয়ম মানেন, তাহলে তার নিচের সবাই মানবেন। পলিসি বানিয়ে নিজেরা না মানলে, HR চাইলেও কিছু করতে পারবে না। সংস্কৃতি সবসময় উপর থেকে নিচে নামে!
নতুন কর্মী হিসেবে সফল হওয়ার রোডম্যাপ
শুরুটা হবে, ক্যারিয়ার ম্যাপিং দিয়ে! যত আগে, তত ভালো! ভার্সিটির প্রথম বা দ্বিতীয় বছরেই ঠিক করে ফেলতে হবে, আপনি কোথায় যেতে চান!
Ikigai ফ্রেমওয়ার্ক ব্যবহার করুনঃ কোন কাজটা আমি ভালো পারি? ভালোবাসি? পৃথিবীর দরকার? আর আমাকে টাকা দেবে? — এই চারটা মিললেই আপনার ক্যারিয়ার।
তারপর, Must-have স্কিলগুলো আগে, good-to-have স্কিলগুলো পরে শেখা শুরু করুন! MS Office জানেন না কিন্তু Blue Ocean Strategy পড়ছেন, এটা হবে না! আগে ব্যাসিক স্কিলগুলো ঠিক করে, তারপরে অ্যাডভান্সড বিষয়!
প্রথম ৩০ দিন — 3P+1C মনে রেখে চলতে হবেঃ
People: কোম্পানির ইনফ্লুয়েনশিয়াল মানুষগুলোকে চেনা! Place: কোথায় কি আছে সেটা জানা! Process: কাজের ফ্লো বোঝা এবং Culture: অলিখিত নিয়মগুলো বোঝা! এই চারটা না বুঝে মতামত দিতে যাওয়াও উচিত নয়।
ওউনারশিপ নিন! ডেডলাইন আসার আগেই সমস্যা জানান। এটাই এক ধরণের ওউনারশিপ মাইন্ডসেট। যখন আপনি কোম্পানিকে নিজের মনে করবেন, মোটিভেশন এমনিতেই আসবে!
বসের মাথা হালকা রাখার চেষ্টা করুন। আপনার বসের যদি আপনাকে প্রতিটা কাজ বলে দিতে হয়, তাহলে আপনার ক্যালিবার প্রশ্নবিদ্ধ! আপনার কাজ হচ্ছে, বসের স্ট্র্যাটেজিক মাথাটাকে ফ্রি রাখা — ছোট ছোট কাজগুলো আপনি নিজেই হ্যান্ডেল করুন, আর বসকে বড় সিদ্ধান্ত নিতে দিন
প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন করা উচিত। কাজ হচ্ছে না? আগে শেয়ার করুন। সমস্যা হচ্ছে? আগে শেয়ার করুন। চুপ থেকে ডেডলাইন মিস করার চেয়ে আগে জানিয়ে এক্সটেনশন নেওয়া অনেক বেশি প্রফেশনাল। বস রাগ করবে না, বরং ভরসা করবে।
যে ভুলটা বাংলাদেশের কোম্পানিগুলো বারবার করে থাকে
নাজমুল হোসেন, নিজের চোখে দেখা একটা সত্য ঘটনার কথা শেয়ার করলেন!
বাংলাদেশের একটা বেশ পরিচিত কোম্পানিতে একজন কর্মী টানা ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। কিন্তু কোম্পানি কখনো ঠিকমতো তার অ্যাসেসমেন্ট করেনি, ডেভেলপেমেন্ট করেনি, শেখায়নি। হঠাৎ একদিন কোম্পানি ট্রান্সফরমেশনে গেল, নতুন ম্যানেজমেন্ট আসলো। নতুন অ্যাসেসমেন্টে সেই মানুষটাকে সবার নিচে রাখা হলো — প্রায় বরখাস্তের তালিকায়।
কিন্তু প্রশ্নটা হচ্ছে — ১২ বছর ধরে যদি সে সত্যিই অযোগ্য ছিল, তাহলে ১২টা বাৎসরিক রিভিউয়ে কেউ কিছু বলল না কেন? ডেভেলপ করল না কেন?
ভুলটা আসলে সেই কর্মীর নয় — ভুলটা কোম্পানির। তারা মানুষকে অ্যাসেট মনে করেনি। বছরের পর বছর ব্যবহার করেছে, কিন্তু গড়ে তোলে নি। একজন মানুষের ১২টা বছর নষ্ট হয়ে গেছে, কারণ কোম্পানি তার দায়িত্ব পালন করেনি।
কর্মচারী থেকে কর্মকর্তা হওয়ার যাত্রা

আমরা মানুষকে নিয়ে কথা বলি, কিন্তু মানুষের সাথে কথা বলি না।
Business & People Lead, Confix Group
Over the last 10+ years, he has: conducted 500+ training sessions, trained 15,000+ professionals, worked with 5,000+ salespeople and recruited 1,000+ employees.

Meet Your Hosts

Muntasir Mahdi is an author and an educator. He writes about clear thinking, designing better learning systems and building digital assets. Over the years, he wrote 10+ books, taught thousands of students, and built his learning institution: Learn with Muntasir.
Most of his work explores how we learn, how we think and how we build in the digital age. He cares about building thinking and learning systems that last.

Abdullah Al Mamun is a performance marketer, systems thinker and the founder of Mazency, a LinkedIn marketing agency. He works at the intersection of strategy, data and execution. He is also the #1 bestselling author of “লিংকডইনে ক্যারিয়ার”, a book written to help students and professionals build real, long-term careers using LinkedIn; without fake promises or viral tricks.
Over the years, He has worked with 23+ brands across multiple industries and mentored 5,000+ students in digital marketing and LinkedIn growth.


