
মোহাম্মদ আলী নিঝুমের মতে,
এই ৫টা কথা মাথায় রাখতেই হবে
কম জানলে বেশি শেখা যায়
যে বেশি জানে, সে বেশি তর্ক করে। যে কম জানে, সে সরাসরি করে। ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে বড় বাধা হলো পুরনো জ্ঞান; কারণ সেটা নতুন পথ চেনার আগেই "এটা লাগবে না" বলতে শুরু করে। ব্লাইন্ডলি ইমপ্লিমেন্ট করা মানুষগুলোই আগে রেজাল্ট আনে।
প্যাশন আগে আসে না, পরে আসে
প্যাশন ফ্রিল্যান্সিংয়ের কোনো শর্ত নয়, ফলাফল! একটা কাজ বারবার করুন, সেখানে দক্ষ হোন, টাকা আসুক — তখন দেখবেন প্যাশন নিজেই তৈরি হয়ে গেছে।
সিস্টেম না থাকলে, মোটিভেশন কখনো টেকে না
একটা ভালো ক্লায়েন্ট পেলে উৎসাহ বাড়ে, একটা খারাপ ক্লায়েন্ট পেলে 'সব শেষ' মনে হয়। ক্যালেন্ডার টাইম ব্লকিং, ডেডলাইন ট্র্যাকিং — এই ছোট ছোট সিস্টেমগুলোই আপনাকে তখনো চালু রাখবে যখন মন চাইবে না।
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতা খুঁজুন, নিশ মার্কেটে
সবাই যেখানে দৌড়াচ্ছে সেখানে গেলে হেরে যাবেন। হাজার হাজার নতুন টুল প্রতিদিন মার্কেটে আসছে, যেগুলোর কোনো সার্ভিস প্রোভাইডার নেই। সেখানে ১০ জন ক্লায়েন্টের বিপরীতে আপনিই একমাত্র মানুষ।
সোশ্যাল লাইফ হারালে, সব থেকেও থাকে না
অনেক ফ্রিল্যান্সার আছেন যাদের টাকা আছে, অর্জন আছে — কিন্তু ফোন করার কেউ নেই। কারণ তারা নিজেরাই মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন, বুঝতেও পারেননি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার টিকিয়ে রাখতে হলে শুধু ক্লায়েন্ট না, নিজের মানুষগুলোকেও টিকিয়ে রাখতে হবে।
নতুন ফ্রিল্যান্সার হিসেবে সফল হওয়ার রোডম্যাপ
শুরুটা হবে সার্ভিস সিলেকশন দিয়ে, কিন্তু অন্যের দেখে নয়। নিজেকে দুটো প্রশ্ন করুনঃ
এই কাজটা আমি বারবার করতে পারবো? এবং এই কাজের জন্য কেউ টাকা দেয়?
দুটোর উত্তর হ্যাঁ হলে — এটাই আপনার শুরুর পথ!
তারপর Low Competition Niche খুঁজুনঃ একটা টুল বা প্লাটফর্ম বেছে নিন যেটার ইউজার আছে কিন্তু সার্ভিস প্রোভাইডার কম। মার্কেটেপ্লেসে খুঁজুন। যদি দেখেন ১০০০ ইউজারের বিপরীতে মাত্র ১০ জন সার্ভিস প্রোভাইডার; ওখানেই ঢুকুন। বড় মার্কেটে যুদ্ধ করার আগে ছোট মার্কেটে জিতুন।
“সব শিখে নামবো” — এই মাইন্ডসেট ছেড়ে দিন। ক্লায়েন্ট আপনার কাছ থেকে সবকিছু চাইছে না। একটা ছোট কাজ চাইছে। সেটুকু পারলেই মার্কেটে নেমে যান। বাকিটা কাজ করতে করতে শিখবেন — এবং সেই শেখার জন্যই ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করছে।
প্রথম ৯০ দিনে তিনটা সিস্টেম অবশ্যই বানাতে হবেঃ ক্যালেন্ডারে প্রতিটা ডেডলাইন যুক্ত করুন — ক্লায়েন্ট নেওয়ার সাথে সাথেই। ডেলিভারির ২৪ ঘন্টা আগে নোটিফিকেশন সেট করুন। আর টিম বা সাব-কন্ট্রাক্টর থাকলে ইন্টার্নাল ডেডলাইন সবসময় ক্লায়েন্ট ডেডলাইনের ৩-৪ দিন আগে রাখুন। এই তিনটা থাকলে বেশিরভাগ বিপদই আসবেই না।
এক্সপেক্টেশন ম্যানেজ করুন — বারবার, একবার নয়। প্রতিটা প্রজেক্টের আগে ক্লায়েন্টকে জানান কখন ডেলিভার করবেন। পরিবার ও বন্ধুদের জানান কোন সময়টা আপনার কাজের। মানুষ একবার বললে মনে রাখে না — বারবার বলুন, তারা আস্তে আস্তে আপনার শিডিউল বুঝে যাবে।
প্রোফাইল দাঁড়ানোর আগে নৈতিকতা ঠিক করুন। আর্টিফিশিয়াল অর্ডার, কীওয়ার্ড স্টাফিং — এগুলো কাজ করে, কিন্তু একদিন ধরা পড়লে পুরো প্রোফাইল ব্যান। মাসে ১.৫ লাখ টাকা জেনারেট করা প্রোফাইল রাতারাতি শূন্য হয়ে যাবে। সেটা রিকভার করার কোনো রাস্তা নেই।
যে ভুলটা বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বারবার করে থাকেন
নিঝুম নিজের চোখে দেখা একটা বাস্তব ঘটনার কথা শেয়ার করলেন।
বাংলাদেশে এমন অনেক ফ্রিল্যান্সার আছেন যারা ২-৩ বছর ধরে মোটিভেশনের উপর ভর করে চলেন। একটা ভালো প্রজেক্ট আসলে রাত জেগে কাজ করেন। একটা খারাপ ক্লায়েন্ট পেলে সপ্তাহের পর সপ্তাহ কিছু করেন না। তারপর কারো ইনকাম স্ক্রিনশট দেখে আবার শুরু করেন। আবার বার্নআউট। আবার শূন্য।
বছরের পর বছর এই চক্র চলতেই থাকে। ইনকাম হয়, কিন্তু কখনো সেই ইনকাম স্ট্যাবল হয় না। কাজ হয়, কিন্তু ক্যারিয়ার হয় না।
কিন্তু প্রশ্নটা হচ্ছে — যদি সত্যিই স্কিল থাকে, তাহলে এই মানুষটা এতদিনেও দাঁড়াতে পারলো না কেন?
ভুলটা ট্যালেন্টের নয় — ভুলটা সিস্টেমের। কেউ তাকে শেখায়নি যে মোটিভেশন দিয়ে ক্যারিয়ার হয় না। কেউ বলেনি যে ক্যালেন্ডার ছাড়া ডেডলাইন মিস হবেই। কেউ দেখায়নি যে একটা ছোট সিস্টেম কীভাবে পুরো জীবনটা স্ট্যাবল করে দিতে পারে।
ফলে একজন মানুষের ২-৩টা বছর চলে গেছে উপরে-নিচে করতে করতে — অথচ সেই একই সময়ে সে একটা অল্প প্রতিযোগিতার নিশে ঢুকে ডোমিনেটর হয়ে যেতে পারতো।
ফ্রিল্যান্সিং ২০২৬ ও ভবিষ্যত

Passion ওই জিনিসটাতেই ক্রিয়েট হয় যে জিনিসটা আমি রিপিটেডলি বারবার করতেছি
He is a Top Rated freelancer on both Fiverr and Upwork, has worked with 700+ clients, delivered 1000+ real projects, and trained 2000+ paid students.

Meet Your Hosts

Muntasir Mahdi is an author and an educator. He writes about clear thinking, designing better learning systems and building digital assets. Over the years, he wrote 10+ books, taught thousands of students, and built his learning institution: Learn with Muntasir.
Most of his work explores how we learn, how we think and how we build in the digital age. He cares about building thinking and learning systems that last.

Abdullah Al Mamun is a performance marketer, systems thinker and the founder of Mazency, a LinkedIn marketing agency. He works at the intersection of strategy, data and execution. He is also the #1 bestselling author of “লিংকডইনে ক্যারিয়ার”, a book written to help students and professionals build real, long-term careers using LinkedIn; without fake promises or viral tricks.
Over the years, He has worked with 23+ brands across multiple industries and mentored 5,000+ students in digital marketing and LinkedIn growth.


